সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌরশহরস্থ কাজিরখিল আনসার ক্যাম্প সংলগ্ন ঢাকা-রামগঞ্জ যাত্রীবাহী বাস হিমাচল পরিবহনের সাথে বিপরীত থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হিমাচল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী রুবেল হোসেন (৩২), আব্দুল হান্নান (৪২) নিহত হন। নিহতেরা রামগঞ্জের দেহলা গ্রামের বাসিন্দা।

গুরুতর আহত মারুফ, শহিদ, সবুজ, সাগরকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সময় উত্তেজিত জনতা হিমালয় নামে একটি যাত্রীবাহী বাস ভাংচুর করেন। রামগঞ্জ মহাসড়কের ঢাকা, চট্টগ্রামে প্রায় ৩ ঘন্টা যাবত সড়ক অবরোধ করে রাখেন। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পর্যাপ্ত আইন-শৃংখলা বাহিনী কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930