সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নিজ ঘরেই ‘বাবুর্চি’ রুবেল, যা বললেন স্ত্রী দোলা!

স্পোর্টস ডেস্ক :

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেল হোসেনের একটি ছবি আপলোড করেন তার স্ত্রী দোলা। যেখানে দেখা যাচ্ছে, রুবেল বেশ ফুরফুরে মেজাজে রান্না করছেন। এতে ছবির ক্যাপশনে দোলা লেখেন, ‘যাক ভালোই হলো, মনে হচ্ছে আমার কষ্টটা একটু কমে যাবে।’ এরপরই তুমুল আলোচনায় আসে ভাইরাল হওয়া রুবেলের ছবিটি।

বর্তমানে বেশ হাসি-খুশিতেই চলছে রুবেল-দোলার সংসার জীবন। এর আগে ২০১৫ সালের অক্টোবরের দিকে বাগেরহাটের মেয়ে দোলাকে বেশ গোপনে বিয়ে করেন জাতীয় দলের এই পেসার। এরপর কয়েক দিন আগে বাবা হয়েছেন রুবেল। ছেলের নাম রেখেছেন আয়ান। আপাতত তাকে নিয়েই যেন রুবেলের সব জল্পনা-কল্পনা।

একসময় চিত্রনায়িকা ও মডেল নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে ব্যক্তিজীবনে নানা ঝড় সামলাতে হয়েছে রুবেলকে। একটা সময় হ্যাপির মামলার জালেও পড়েন তিনি। এছাড়া মাঝে মধ্যে ওই নায়িকা হুমকি দেন, রুবেলকে বিয়ে করতে দেবেন না। এমনকি বিয়ের পরও নানাভাবে নাকি হুমকি শুনতে হয় রুবেলকে। তবে গত কয়েক বছর সেই জ্বালাতন নেই। বেশ ভালোই চলছে রুবেল-দোলার সংসারজীবন। গত ২৪ অক্টোবর চতুর্থ বিবাহবার্ষিকীও পালন করেন ধুমধাম করে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ২২ গজে নেই রুবেল হোসেন। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেন এ বছরের জুলাইয়ে কলম্বোতে। এরপর অবশ্য দেশের হয়ে না নামলেও ছিলেন ঘরোয়া লিগে। এনসিএলে খুলনা বিভাগের হয়ে পারফর্ম করেন। বল হাতে দেখান চমক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930