সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘মটরশুটি কামড় দেয়ারও যোগ্যতা নাই আ. লীগের’

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শেখ মুজিবের আমলে যে আওয়ামী ছিল সেই কথা আপনারা এখন ভুলে যান, সেই আওয়ামী লীগকে অনেক আগেই কবর দিয়ে দিয়েছেন বর্তমানরা।

এসময় তিনি গ্রেপ্তারের ভয় না দেখিয়ে আওয়ামী লীগকে আরও সতর্ক হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন। সোমবার (০২ ডিসেম্বর) বরিশাল গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় জাতীয় প্রেসক্লাবে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব মন্তব্য করেন।

পুলিশ ছাড়া আওয়ামী লীগের ক্ষমতায় থাকার কোনো উপায় নেই দাবি করে তিনি আরও বলেন, জনগণ নিয়ে আওয়ামী লীগ টিকে থাকবে সেই সুযোগ আওয়ামী লীগের এখন আর নেই।

মির্জা আব্বাস বলেন, আমাদের আলাল সাহেব তথ্য দিলেন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এখন মামলার সংখ্যা ২৬ লাখ নয় ৩৫ লাখ। অর্থাৎ ৩৫ লাখ আমাদের নেতাকর্মী গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, তাদের বাবা মা ভাই ও বোনেরাও রয়েছেন। সুতরাং আওয়ামী লীগের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।

বাংলাদেশের কোটি কোটি বিএনপি সমর্থক এবং জনগণ ক্ষিপ্ত হয়ে রয়েছেন। কখন কী হবে বুঝতে পারছেন না।

আন্দোলন করলে বিএনপিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের উদ্ধৃতি টেনে মির্জা আব্বাস বলেন, বিএনপি আন্দোলন করার আগেই তো আপনারা ভয় পেয়ে গেছেন, গ্রেপ্তার করা শুরু করে দিয়েছেন। আপনারা যে দাঁতভাঙা জবাব দেবেন আপনাদের কি কামড় দেওয়ার সেই দাঁতগুলো আছে? আমি চ্যালেঞ্জ করে বলে দিতে চাই, আওয়ামী লীগের ছোট্ট একটি মটরশুটি কামড় দেয়ারও যোগ্যতা নাই।

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের পেটোয়া বাহিনীদের পুলিশ-র‌্যাব বিজিবি ছাড়া এক মিনিটও ক্ষমতায় থাকার চান্স নেই। সেই ক্ষমতা আওয়ামী লীগের আর নেই, বেশি কথা বলা ঠিক নয় কাদের সাহেব। গ্রেপ্তারের ভয়ে বিএনপির নেতাকর্মীরা গর্তে লুকিয়ে থাকে না।

কারাবন্দি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া অসুস্থ। তার সঙ্গে এখন আর দেখা করতে দেয়া হচ্ছে না। সন্দেহ হচ্ছে তাকে চিকিৎসার নামে অপচিকিৎসা করা হচ্ছে কি না!

খালেদা জিয়ার ক্ষতি হলে তার হিসাব জনগণ নেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই নীতিনির্ধারক। আগামী ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার শারীরিক সঠিক অবস্থা তুলে ধরার আহবান জানান তিনি।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930