মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সন্ধ্যায় গ্রেপ্তার, রাতে নিহত

আকাশবার্তা ডেস্ক :

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১১ মামলা ছিল।

সোমবার (২ ডিসেম্বর) দিবাগত সাড়ে ৩টার দিকে উপজেলার কুটিলার চরে এ ঘটনা ঘটেচছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় যমুনার দুর্গম চর সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর থেকে আলী ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে তাঁকে নিয়ে চিনাডুলি ইউনিয়নের যমুনার দুর্গম কুটিলার চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

এসময় বালুর চরে পুঁতে রাখা অবস্থায় একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আলী ডাকাতকে নিয়ে ফিরে আসার সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হন আলী ডাকাত। পরে তাঁকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইসলামপুর থানার এএসআই আব্দুল লতিফ, কনস্টেবল টিটু সরকার ও রকিবুল ইসলাম নামে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০