মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বুয়েটে সব ধরনের আন্দোলনের সমাপ্তি ঘোষণা

ক্যাম্পাস প্রতিবেদক, বুয়েট :

আবরার হত্যায় জড়িতদের দ্রুত স্থায়ী বহিষ্কার, র‌্যাগিং ও ছাত্ররাজনীতি সংশ্লিষ্টতায় শাস্তির বিধান রেখে নীতিমালা প্রণয়নসহ প্রশাসন সকল দাবি মেনে নেয়ায় আন্দোলন সমাপ্তের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল চারটায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাহমুদুর রহমান সায়েম।

তিনি বলেন, প্রশাসনের নানা পদক্ষেপে আমরা সন্তুষ্ট। আমাদের সব দাবি মেনে নিয়েছে প্রশাসন। তাই সব ধরনের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হলো। ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা।

গত অক্টোবরে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার পর ১১ দফা দাবি নিয়ে আন্দোলনে নামে বুয়েট শিক্ষার্থীরা। হত্যায় জড়িতদের শাস্তি প্রদান ও স্থায়ী বহিষ্কারসহ শিক্ষার্থীদের সব দাবি একের পর এক মেনে নেয় প্রশাসন।

সবশেষ গেলো সোমবার রাতে র‌্যাগিং ও ছাত্র রাজনীতিতে জড়িত থাকলে সতর্ক করা, জরিমানা ও বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি নির্ধারণ করে নীতিমালা চূড়ান্ত করে বুয়েট প্রশাসন। দাবি পূরণ হওয়ায় পরীক্ষায় বসতে রাজি হয়েছেন শিক্ষার্থীরা। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপেও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০