শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

খালেদার জামিন শুনানিতে সুপ্রিম কোর্টে কঠোর নিরাপত্তা

আইন আদালত ডেস্ক :

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সুপ্রিম কোর্টের প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস‌্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়ে মেটাল ডিটেক্টর। আইনজীবী ও সাংবাদিকদের আইডি কার্ড দেখে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

সুপ্রিম কোর্টের মাজার গেটে দায়িত্ব পালন করছেন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আজিজুল হক।

তিনি আমার সংবাদকে বলেন, ‘খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তিন স্তরের নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রত্যেককে তল্লাশি করে প্রবেশের অনুমতি দিচ্ছি।’

এ দিকে খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার আট নম্বর ক্রমিকে রয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ‌্য বিষয়ক মেডিক‌্যাল বোর্ডের রিপোর্ট ৫ ডিসেম্বরের মধ‌্যে দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ‌্যালয়ের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক‌্যাল বোর্ডকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তবে এখন পর্যন্ত এ রিপোর্ট সুপ্রিম কোর্টে দাখিল করা হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০