মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

যে চ্যানেলে দেখবেন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক :

দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী সামনে রেখে এবার অন্যরকম আয়োজন বিপিএলে। এবারের বিপিএলের নামকরণই করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। খুব স্বাভাবিকভাবেই এ আসরকে আকর্ষণীয় করে তোলার সম্ভাব্য সব চেষ্টাই চলছে।

বিসিবি থেকে আগেই জানানো হয়েছে, এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে বর্ণাঢ্য। জাঁকজমকে পরিপূর্ণ। ভারতীয় তথা বলিউড সুপার স্টার, নামি-দামি ও জনপ্রিয় গায়ক-গায়িকার উপস্থিতিতে একটা জমকালো, আকর্ষণীয় ও উপভোগ্য সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের প্রস্তুতিই চলছে।

৮ ডিসেম্বর বিকেল পাঁচটায় মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের জমকালো উদ্বোধন হবে। অন্তত চার থেকে পাঁচ ঘণ্টার এক মনোজ্ঞ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছে।

আগেই জানা, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবার মাতাবেন বলিউডের সুপারস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে জানালেন, এছাড়া কণ্ঠশিল্পীদের মধ্যে ভারতের সনু নিগাম, কৈলাস খের এবং বাংলাদেশের জেমস, মমতাজ বেগমসহ অনেকেই পারফর্ম করবেন।

এমন জমকালো অনুষ্ঠানটি যারা মাঠে বসে উপভোগ করতে পারবেন না, তাদেরও হতাশ হওয়ার কারণ নেই। তিন চ্যানেলে দেখা যাবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। চ্যানেলগুলো হলো- বিটিভি, মাছরাঙা টিভি এবং নিউজ টোয়েন্টিফোর।

এর বাইরে ঢাকা শহরের ধানমন্ডি, টিএসসি, গুলশান-বনানীর কোনো এক জায়গায় এবং মিরপুরসহ রাজধানীর অন্তত ৬-৭টি স্থানে জায়ান্ট স্ক্রিনে এই অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০