সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চাকার নিচে শিশুর প্রাণ!

আকাশবার্তা ডেস্ক :

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে বেপরোয়া সিএনজির চাপায় সোহানা নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত সোহানা কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের স্বাধীন মিয়ার মেয়ে।

রামেরাকান্দা কলাতিয়া রোডের জৈনপুরে রাস্তার পাশেই সোহানার বাড়ি। বাড়ি থেকে রাস্তা অতিক্রম করে দোকানে যাওয়ার পথে একটি দ্রুতগামী সিএনজির সামনে পড়ে সোহানা। এসময় দ্রুতগামী সিএনজি টি তাকে বাঁচাতে হার্ড ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে সোহানার উপর।

এতে সে মারাত্মক জখম হলে প্রথমে তাকে রোহিতপুর ডিজিটাল পপুলার হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যায় সোহানা।

সিএনজিতে থাকা দুই যাত্রী ও চালক আহত হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ঘাতক সিএনজি টি সোহানাদের বাড়ির পাশেই দেখা গেছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930