সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নবাগত ওসির যোগদান

নিজস্ব প্রতিবেদক :

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রুহুল আমিন। শনিবার (০৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরআগে শুক্রবার ঢাকা থেকে কুমিল্লা হাইওয়ে রিজিওনাল অফিসে যোগদান করে তিনি চন্দ্রগঞ্জে থানায় আসেন। নবাগত ওসি মো. রুহুল আমিন বিদায়ী ওসি মো মুজাহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হন।

সূত্রে জানা যায়, ওসি মো. রুহুল আমিন এরআগে ঢাকা বারিধারাস্থ এন্ট্রি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নবী নগরে। ১৯৯৩ইং সনে ওসি মো. রুহুল আমিন পুলিশ বাহিনীতে যোগ দেন।

পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সিলেটে চৌকষ পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। যোগদানকালে তিনি স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930