সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে পহেলা বৈশাখ উদযাপনে নানা আয়োজন

আকাশবার্তা ডেস্ক :

বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ বরণ পহেলা বৈশাখ । শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রাটি বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, পালকি, বর-কনে, রাজা-সেপাই সাজে সজ্জিত ছিল। এছাড়া বহন করা হয় বিভিন্ন ধরণের প্রতিকী শিল্পকর্ম, বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতিকী উপকরণ, রং বেরংয়ের মুখোশ ও নানা প্রাণীর প্রতিকৃতি।

শোভাযাত্রা শেষে আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930