সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে নিল স্কলারশীপ পরীক্ষায় ৩ হাজার শিক্ষার্থীর অংশ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নিল স্কলারশীপ বৃত্তি পরীক্ষা ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ হাজার শিশু শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত বৃত্তিমূলক এ পরীক্ষার আয়োজন করে মানবাধিকার সংগঠন নিল স্কলারশীপ। সংগঠনটির লক্ষ্মীপুরে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, মাওলানা মো. আবদুল কুদ্দুছ ও পরিচালকের দায়িত্বে আছেন, মিজান মল্লিক।

সূত্রে জানা যায়, মেধার বিকাশে নিল স্কলারশীপ সংগঠনটি গত দুই বছর যাবত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এবারে সর্বোচ্চ সংখ্যক ৬টি কেন্দ্রে ৩০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্রগুলো হচ্ছে-প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়, কে. বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, অভিরামপুর আফাজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয় ও রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930