সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘বাংলাদেশের মাথাপিছু আয় ১ লাখ ৬০ হাজার’

অর্থ বাণিজ্য ডেস্ক :

বর্তমানে বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ ডলার বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের এখন মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ ডলার। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৬০ হাজার ৪৪০ টাকা।

তিনি বলেন, আমাদের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। সেই লক্ষ্যমাত্রার বেশি অর্জন করতে পেরেছি আমরা। এখন হয়েছে হয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ। গত বছর প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ।

তিনি বলেন, ডলারের বিপরীতে টাকার মান কমায় মাথাপিছু আয় ৩৮০ টাকা বেড়েছে। মাথাপিছু আয় ডলারে সমপরিমাণ হলেও টাকার অংকে তা বেড়েছে। গত বছর মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930