বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলা নববর্ষ উপলক্ষে চন্দ্রগঞ্জে আ.লীগের আলোচনা সভা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ ইউপির কামারহাট বাজারের ঈদগা মাঠে স্থানীয় ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী নজির আহম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনসুর আহম্মদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলের আহ্বায়ক এম ছাবির আহম্মদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী ও এ্যাড, রহমত উল্যাহ বিপ্লব।

এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লিঠন, সাবেক সভাপতি কামাল হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাসেদ নিজাম, যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক গৌতম মজুমদার, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুবলীগ নেতা, ইউপি মেম্বার ওবায়দুল হক হিরণ, ছাত্রলীগ নেতা সাইফুর রহমান জিকু ও ওমর ফারুক আরজু প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুছ সাজু। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলার চিরায়ত অসাম্প্রদায়িক উৎসব হলো পহেলা বৈশাখ। এখানে সকল ধর্মের মানুষ এই উৎসবে অংশ নেয়। এনিয়ে ধর্মী দৃষ্টিকোন থেকে রাজনীতি করার সুযোগ নেই। নেতৃবৃন্দ বিএনপির সমালোচনা করে বলেন, সবকিছু নিয়ে বিএনপি ধর্ম এবং ইসলামের অপব্যাখ্যা দিয়ে অপরাজনীতি করে আসছে। এই অপসংস্কৃতি এবং অপরাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানান, নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০