সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা-ভাংচুর

আকাশবার্তা ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল নয়টার দিকে জেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিছুর রহমান।

তিনি বলেন, আমরা সেসময় জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এ হামলার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের অনুসারীদেরকে দায়ী করেছেন। গত বছরেও একই দিনে ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছিলো।

শফিকুল আলম বলেন, আজ বেলা ১১টায় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে জেলা পরিষদ। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সকাল নয়টার দিকে অনুষ্ঠানস্থলে এসে হামলা চালায় একদল যুবক।

হামলাকারীরা অনুষ্ঠান মঞ্চ এবং আগতদের বসার চেয়ার ভাঙচুর করে। এছাড়াও, তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930