সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিজয় দিবসে শহীদদের প্রতি যুবলীগের শ্রদ্ধা

আকাশবার্তা ডেস্ক :

মহান বিজয় দিবস উপলক্ষে নিহত সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুব লীগ।

সোমববার (১৬ ডিসেম্বর) ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন যুবলীগ। যুবলীগের নেতাকর্মীদের নিয়ে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর নেতৃবৃন্দ সকাল ৮ টায় ধানমন্ডিস্থ ৩২ নম্বরে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশকে পরাধীনতার শিকল মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিল সর্বস্তরের জনতা।

৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ বাঙালিকে হত্যা, দুই লাখ মা-বোনের সম্ভ্রমের হারিয়ে এদিন বিশ্বের বুকে স্বাধীন ভূখন্ড হিসেবে লাল সবুজের পতাকাবাহিত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল।

তাই আজকের এদিনে বাংলাদেশ যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

একই সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের স্বাধীনতা-বিরোধী শক্তিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়ে সজাগ থাকার আহবান জানাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930