সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রাজাকারের তালিকা : ক্ষমা চাইলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

বিতর্কিত রাজাকার তালিকায় ইস্যুতে দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গত রোববার প্রকাশিত ওই তালিকায় অনেক মুক্তিযোদ্ধাদেরও নাম এসেছে। এ নিয়ে অনলাইন পত্রিকা ও সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার পর ক্ষমা চাইলেন মন্ত্রী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

মোজাম্মেল হক বলেন, ‘রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় আমি অত্যন্ত দুঃখিত। আমার নাম ওই তালিকায় থাকলেও আমারও খারাপ লাগতো। যেসব মুক্তিযোদ্ধার নাম এই তালিকায় এসেছে তাদেরও তেমনি খারাপ লেগেছে।’

এই ঘটনার পুরো দায় আমি নিজের কাঁধে নিচ্ছি এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি বলেও মন্ত্রী বলেন।

তিনি বলেন, বেশ কয়েকটি অভিযোগ ইতোমধ্যে আমাদের হাতে এসেছে। অভিযোগ ব্যাপকভাবে হলে তালিকা প্রত্যাহার করা হবে।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে রাজাকারদের যে তালিকা পেয়েছি, সেটা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, রোববার রাজাকারদের প্রাথমিক তালিকার প্রথম পর্ব প্রকাশ করা হয়। যাতে ১০ হাজার ৭৮৯ জনের নাম রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তার মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন। তবে তালিকা প্রকাশের পরই তালিকায় কয়েকজন মুক্তিযোদ্ধার নাম থাকার অভিযোগ ওঠে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930