সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে (পিপিএম) বিদায় সংবর্ধনা দিয়েছে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ (পিপিএম)।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এম ছাবির আহম্মদ, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ, ১২নং চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিপন খলিফা ও খলিলুর রহমান, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, সাইফুল ইসলাম বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন প্রমূখ।

আলোচনা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট এবং ফুল দিয়ে বিদায় জানান নেতৃবৃন্দ।

এসময় বক্তারা ওসি আবুল কালাম আজাদের চন্দ্রগঞ্জ থানায় যোগদানের পর থেকে এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়নে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তাঁর অবদানের কথা তুলে ধরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও তিনি তাঁর নতুন কর্মস্থলে একইভাবে সুনামের সাথে দায়িত্ব পালন করবেন এবং পুলিশ ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930