সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বেগমগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

বিশেষ প্রতিনিধি :

বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে বাংলা নববর্ষ (১৪২৪) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। দিবসের প্রথম প্রহরে চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বর্ষ বরণের র‌্যালি বের করা হয়। নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলাহাজ্ব মামুনুর রশিদ কিরণ।

এ সময় উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানম, বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কে এম ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আক্তারুজ্জামান আনছারী, জেলা আওয়ামী লীগ নেতা বিনয় কিশোর রায়, তপন মজুমদার, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরহোসেন মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বেগমগঞ্জ টেকনিক্যাল হাই স্কুলে কেক কেটে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, মামুনুর রশিদ কিরণ এমপি।  এছাড়া দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930