সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সংসদে ১ মাস ইন্টারনেট সমস্যা থাকবে

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় সংসদের বিভিন্ন শাখা অধিশাখায় আগামী ২০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ইন্টারনেট সমস্যা থাকবে। এসময় জাতীয় সংসদের ইন্টারনেট সুবিধা ঠিকঠাক কাজ করবে না।

বুধবার (১৮ ডিসেম্বর) সংসদ সচিবালয়ের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার আশীফ ইকবাল স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি থেকে এ তথ্য পাওয়া গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় সংসদের বিভিন্ন স্থানে নতুন নেটওয়ার্ক অবকাঠামো বসানোর কার্যক্রম চলমান রয়েছে।

এর অংশ হিসেবে পুরাতন নেটওয়ার্ক থেকে নতুন নেটওয়ার্কে মাইগ্রেশনের জন্য, ফাইল শেয়ারসহ বিভিন্ন নেটওয়ার্ক সংক্রান্ত সার্ভিস প্রদানে বিঘ্ন ঘটবে। এই নেটওয়ার্ক মাইগ্রেশনের সময় জাতীয় সংসদের সব কার্যালয়কে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930