রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরানো হলো রাজাকারের তালিকা

আকাশবার্তা ডেস্ক :

স্বাধীনতার ৪৮ বছর পর প্রকাশিত রাজাকারের তালিকাটি নিয়ে ব্যাপক বিতর্ক ওঠায় শেষ পর্যন্ত সেটি স্থগিত করেছে সরকার। এরই মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ওই তালিকা সরিয়েও ফেলা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল পাঁচটা নাগাদ এই তালিকা সেই ওয়েবসাইট থেকেও তুলে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে স্বাধীনতার ৪৮ বছর উদযাপনের ঠিক একদিন আগে এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সকল যাচাই বাছাই শেষে এই তালিকা দেয়া হয়েছে বলে জানানো হলেও পরদিন এ নিয়ে বিতর্কের পরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আবার জানান, তালিকাটি তারা প্রস্তুত করেনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া তালিকা সংশোধন ছাড়াই তারা প্রকাশ করেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে জানিয়েছেন, রাজাকারের তালিকা যাচাই করে সংশোধনের জন্য আগামী ২৬শে মার্চ পর্যন্ত সেটি স্থগিত করা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের এক সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোলাবরেটরদের তালিকা করতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলেছে। অনেক মুক্তিযোদ্ধার নাম ঢুকে গেছে। এটা কোনোভাবেই রাজাকারের তালিকা নয়।

এতে যারা কষ্ট পেয়েছেন তাদের শান্ত হতে ও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করে তিনি বলেন রাজাকার,আল-বদর,আল-শামস সবার তালিকা গেজেট করা আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০