সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ক্ষমতাচ্যুত হতে পারেন মমতা!

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ রাজ্যে তিনি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হতে দেবেন না।

সংবিধান বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন, এ ধরনের ঘটনা ভারতে এর আগে হয়নি। এখন প্রশ্ন দেখা দিয়েছে, রাজ্য যদি আইন না মানার সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে কী হবে? সে ক্ষেত্রে কি কেন্দ্র রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে এ রাজ্যে?

সিএএকে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাতের এ রকম পরিস্থিতিতে কী হতে পারে তা নিয়ে চলছে জল্পনা। আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞরাও তাদের মতামত জানাচ্ছেন। বিষয়টি নিয়ে এক ধরনের আইনি জটিলতা সৃষ্টি হয়েছে।

ভারতের সংবিধানে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার কোনো আইন করলে রাজ্য সরকার সেই আইন মানতে বাধ্য। এক্ষেত্রে আইন না মানা রাজ্যে কার্যত ভারতীয় সংবিধান অকার্যকর। এমন পরিস্থিতিতে সংবিধানের ৩৫৬ ধারা বলে মমতাকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি করা হতে পারে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের সাবেক অ্যাডভোকেট জেনারেল, আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, ‘সংবিধান অনুযায়ী, নাগরিকত্ব কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। সে বিষয়ে কেন্দ্র যদি কোনো আইন আনে তবে রাজ্যকে তা মানতেই হবে।’

কলকাতা হাইকোর্টের আইনজীবী দীপন সরকার বলেন, ‘সংবিধানের ২৫৬ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে দেওয়া রয়েছে, সংসদে প্রণীত আইন মেনে চলতে হবে রাজ্যকে। এমনকি রাজ্যকে সেই আইন মানার সরাসরি নির্দেশও দিতে পারে কেন্দ্র।’

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করছেন যে তিনি সিএএ মানবেন না। এটা ২৫৬ ধারার বিরুদ্ধে।’ অমল মুখোপাধ্যায় মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এ সিদ্ধান্ত সংবিধানবিরোধী।

সংবিধানে খুব পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, ‘২৫৬ ধারা অনুযায়ী যদি কেন্দ্রের নির্দেশ না মেনে নেয় রাজ্য এবং ওই কেন্দ্রীয় আইন না মানে, তাহলে ধরে নেওয়া হবে ওই রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা চলছে।

সেক্ষেত্রে রাজ্যে সাংবিধানিক অচলাবস্থার কারণে কেন্দ্র সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির শাসন ঘোষণা করতে পারে।’

কিন্তু বিশ্লেষকরা এটাও মনে করিয়ে দিচ্ছেন, বাস্তবে ভারতীয় সংবিধানের বিস্তৃতি এতটাই বেশি যে, অনেক বিষয় নিয়েই চূড়ান্ত কী হতে পারে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

অমল মুখোপাধ্যায় যেমন বলছেন, ‘আইন না মানার সিদ্ধান্তে যদি রাজ্য সরকার অনড় থাকে তাহলে কেন্দ্র রাষ্ট্রপতি শাসন জারি করলে তা সংবিধানবিরোধী হবে না।

কিন্তু এটাও ঠিক যে, কেন্দ্রের বিজেপি সরকার জানে রাষ্ট্রপতি শাসন জারি করা হলে রাজনৈতিকভাবে অ্যাডভান্টেজ পাবেন মমতা।’ তাই সুযোগ থাকলেও কেন্দ্র সেই পথে যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন অমলবাবু।

সূত্র-আনন্দবাজার

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930