সর্বশেষ:
উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক

লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষার্থী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে এইচএসসি পরীক্ষার্থী গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন ভিকটিম পরিবার। নিহত গৃহবধূর নাম আসমা উল হোসনা (২০)। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টায় নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউপির পূর্ব আলাদাদপুর গ্রামের পলোয়ান বাড়িতে (স্বামীর বাড়ি) এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আসমা উল হোসনা বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউপির গৌবিন্দের খিল গ্রামের প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে এবং কফিলউদ্দিন কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী।

জানা যায়, ২০১৬ সালের ২৫ এপ্রিল পূর্ব আলাদাদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বেল্লাল হোসেন লিটনের সাথে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউপির গৌবিন্দের খিল গ্রামের সৌদি প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে কলেজছাত্রী আসমা উল হোসনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী লিটনের সাথে আসমার বনিবনা হচ্ছিলনা।

নিহতের মা, সেলিনা আক্তার জানান, গতকাল শনিবার এইচএসসির বিজ্ঞান পরীক্ষা দিয়ে দুপুরে স্বামীর বাড়িতে ফিরে যায় আসমা। সন্ধ্যায় আসমা তাকে (মাকে) ফোন করে জানায়, আমাকে কেন এখানে বিয়ে দিয়েছো। আমি এখানে অশান্তিতে আছি। আমি বাঁচবো না। আমাকে জল্লাদের কাছে কেন বিয়ে দিছেন? এসব বলে কাঁদতে থাকেন নিহতের মা সেলিনা আক্তার। তিনি অভিযোগ করেন, তার মেয়েকে (আসমা) শনিবার রাতে স্বামী লিটন, দেবর আব্দুল্যাহসহ শ্বশুর শাশুড়ি মিলে হত্যা করেছে।

নিহতের চাচা মো. সহিদ একই অভিযোগ করে বলেন, তার ভাতিজীকে হত্যা করে লাশ বসতঘরের ভিতর ঝুলিয়ে রাখা হয়েছে।

সকালে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই মেলকাম ডি সিলভা ও এসআই কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

চন্দ্রগঞ্জ থানার এসআই মেলকাম ডি সিলভা বলেন, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা। রিপোর্ট পাওয়ার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930