মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আ. লীগের জাতীয় সম্মেলন : প্রমোশন হয়েছে যাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটিতে বিভিন্ন পদে তেমন রদবদল না হলেও পদোন্নতি পেয়েছেন কয়েকজন। তাদের মধ্যে দুই যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। প্রচার সম্পাদক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দপ্তরের পুরো দায়িত্ব পেয়েছেন। দলের কার্য নির্বাহী সংসদের সদস্য মির্জা আজম, ও এস এম কামাল সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

সাবেক মন্ত্রী শাজাহান খানকে স্থান দেয়া হয়েছে প্রেসিডিয়ামে। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের দপ্তর পরিবর্তন হয়েছে। তাকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া সদ্য বিদায়ী কমিটি সভাপতিমণ্ডলীর পদ থেকে বাদ পড়েনি কেউ। ১৭ সদস্যের সভাপতিমণ্ডলীতে আগের ১৪ জনই বহাল রয়েছেন।

আইন সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সাবেক কার্যনির্বাহী সদস্য নজিবুল্লাহ হিরু। মহিলা বিষয়ক সম্পাদক পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে মেহের আফরোজ চুমকিকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০