সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এক রাতে একই বাড়ির দুই তরুণীর ইজ্জত লুট!

আকাশবার্তা ডেস্ক :

গভীর রাতে এক বাড়ির দুই তরুণীর সর্বনাশের খবর পাওয়া গেছে। রোববার (২২ ডিসেম্বর) গভীর রাতে সাভারের আশুলিয়া উপজেলার উত্তর গাজীরচট ভূঁইয়াপাড়ার ফজল ভূঁইয়ার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এদিকে সোমবার এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে একজন এখনো পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ফজল ভূঁইয়ার বাড়ির ম্যানেজার তুহিন আলম, কাইয়ুম ও সারজিল ইসলাম। তারা সবাই উত্তর গাজীরচট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উত্তর গাজীরচট এলাকার ফজল ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া পোশাককর্মী এক তরুণীকে দীর্ঘ তিন মাস ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন কাইয়ুম নামের স্থানীয় এক ব্যক্তি। কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় বাড়ির ম্যানেজার তুহিনের সহায়তায় তরুণীকে নির্যাতনের পরিকল্পনা করে কাইয়ুম।

রোববার রাতে ওই তরুণী ঘর থেকে বের হলে কৌশলে অচেতন করে একই বাড়ির অপর একটি কক্ষে নিয়ে যায় কাইয়ুম ও তুহিন। সেখানে তরুণীকে রাতভর নির্যাতন করে পালিয়ে যায় তারা। পরে ভুক্তভোগী তরুণী থানায় মামলা করলে অভিযান চালিয়ে কাইয়ুম ও তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে, চাকরি দেয়ার কথা বলে আরেক তরুণীকে ফজল ভূঁইয়ার বাড়ির পরিত্যক্ত কারখানায় নিয়ে যায় সজল। সেখানে আরেকজনের সহযোগিতায় তরুণীকে আটকে রেখে নির্যাতন করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মামলা করলে অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সজলের সহযোগীকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজিকুল ইসলাম বলেন, উভয় ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। দুই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930