সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ব্যবসায়ীর পর এবার পাইলটকে বিয়ে!

বিনোদন ডেস্ক :

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ ইসরাত জাহান চৈতি। ২০১৫ সালের ৮ অক্টোবর ব্যবসায়ী শাওন রায়কে বিয়ে করেছিলেন তিনি। পরিবারের সমস্যা, দুজনের মধ্যে মিল না থাকায় মাত্র তিন বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। এরপর থেকে আলাদা ছিলেন চৈতি।

এদিকে দীর্ঘ এক বছর একা থাকার পর এবার পাইলট স্বামী পেলেন লাক্স তারকা চৈতি। গেল ৮ অক্টোবর পারিবারিকভাবে তিনি বিয়ে করেন মাহমুদ আরাফাতকে। জানা গেছে, চৈতির স্বামী বর্তমানে একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে কর্মরত।

বিয়ে প্রসঙ্গে নিশ্চিত করে চৈতি বলেন, পারিবারিকভাবে বিয়ে হলেও আমাদের দুজনের আগে থেকে পরিচয় ছিল। দুজনার জানাশোনার কথা দুই পরিবারকে জানাই। তারা আমাদের কথা মূল্যায়ন করেছেন। চলতি বছরের মাঝামাঝিতে আমাদের পরিচয়। একটু তাড়াহুড়ো করেই সবকিছু হয়ে গেল।

নতুন সঙ্গীকে নিয়ে চৈতি বলেন, সে খুবই শান্ত প্রকৃতির মানুষ। অন্যের কাজকে সম্মান দিতে জানে। বন্ধুর মতো পরামর্শ দেয়। সে আমার অভিনয়ের ভক্ত। পরিচয়ের আগে থেকেই সে আমার নাটক নিয়মিতই দেখতো। তাই তাকে বিয়ে করেছি। এখন আমরা ভালো আছি। সবার দোয়া চাই।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কয়েকটি টিভিসি করেছেন চৈতি। আর সেখানকার কমিউনিকেশন হেড ছিলেন চৈতির স্বামী মাহমুদ আরাফাত। ওই সূত্রেই চৈতির সঙ্গে তার পরিচয়। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930