সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সংসদের শীতকালীন অধিবেশন বসছে ৯ জানুয়ারি

আকাশবার্তা ডেস্ক :

নতুন বছরের শুরুতে ৯ জানুয়ারি থেকে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। এটি হবে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের ৭১ অনুচ্ছেদের ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এই অধিবেশন কত দিন চলবে তা নির্ধারিত হবে।

জানা গেছে, সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখবেন। ইতোমধ্যেই রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের পর তার ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়। এজন্য বছরের প্রথম অধিবেশনের মেয়াদ সাধারণত দীর্ঘ হয়ে থাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930