সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

এক লাখের বেশি তরুণকে ড্রাইভার বানাবে সরকার!

আকাশবার্তা ডেস্ক :

দেশের এক লাখের বেশি তরুণকে ড্রাইভার বানাবে সরকার! মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের এক লাখেরও বেশি তরুণকে ড্রাইভিং প্রশিক্ষণ দিতে যাচ্ছে সরকার। দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে এসব তরুণদের হালকা ও ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ২৬৭ কোটি টাকা ব্যয়ে ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শিরোনামে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যেটি চলতি অর্থবছরে বাস্তবায়ন শুরু হয়ে চলবে ২০২৪ সালের জুন পর্যন্ত।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, দেশের ৬৪টি জেলায় বিদ্যমান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তরুণদের ড্রাইভিংয়ের পাশাপাশি অটোমেকানিক্সের প্রশিক্ষণও দেওয়া হবে, যাতে চলতি পথে হঠাৎ কোনো যানবাহন বিকল হলে তাৎক্ষনিকভাবে মেরামত করতে পারেন।

প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমটিআই)।

বিএমটিআইয়ের প্রস্তাবে বলা হয়েছে, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশ-বিদেশের উপযোগী ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্পের আওতায় দেশের বেকার যুবক-যুবতীরা ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ লাভ করবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।’

প্রকল্পের আওতায় ১২৮টি ডাবল কেবিন পিকআপ, আটটি ট্রাক ও একটি মাইক্রোবাস কেনা হবে। এছাড়াও, তিন ধরনের ১৯২টি প্রশিক্ষণ যন্ত্রপাতি, সাত ধরনের ২১টি অফিস যন্ত্রপাতি কেনা হবে। আর প্রশিক্ষক থাকবেন ব্যবহারিক ১২৮ জন, তাত্ত্বিক ৬৪ জন, স্কিল ওয়ার্কার ৬৪ জন।

এদিকে আজ মঙ্গলবার একনেকের সভায় আরও আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আটটি প্রকল্পের মোট ব্যয় ৪ হাজার ৩৪৫ কোটি টাকা। এগুলো হলো- নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ (৩৯২ কোটি টাকা), মংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা (৪০১ কোটি টাকা), সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ (১২২৮ কোটি টাকা), ঢাকা মহানগর ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন (১১৫৯ কোটি টাকা), মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র জন্য অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (১৫৮ কোটি টাকা), হাওর এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন (৯৪৫ কোটি টাকা)-সহ তিনটি সংশোধিত প্রকল্প।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930