বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মোটরসাইকেলে লিফট দেওয়ার নাম করে…

এক্সক্লুসিভ ডেস্ক :

বিদেশী এক তরুণী অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলেন গাড়ির জন্য। হঠাৎ এক যুবক বাইক নিয়ে এসে তার সামনে দাঁড়ালো। এদিকে তরুণীরও তাড়া ছিল প্রচুর। তাই বাইকচালকের লিফট দেয়ার কথা শুনামাত্রই উঠে পড়লো ওই তরুণী।

এরপরেই ঘটে বিপত্তি। এই লিফট নিতে গিয়েই গণধর্ষণের শিকার হন তরুণী। সোমবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে ঘটনাটি ঘটে ভারতের পুনার কোরেগাঁও এলাকায়। গণধর্ষণের শিকার ওই তরুণী উগান্ডার নাগরিক।

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, ভারতে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হলেন এক বিদেশিনি। মোটরসাইকেলে লিফট দেওয়ার নাম করে উগান্ডার ওই তরুণীকে অপহরণ করা হয়। পরে নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে দুজন মিলে ওই বিদেশিনিকে ধর্ষণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে পুনার কোরেগাঁওয়ে এক রেস্তোরাঁর বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী। সেসময় মোটরসাইকেল আরোহী এক যুবক তার সামনে এসে দাঁড়ায়। তাকে লিফট দিতে চাইলে সে বিশেষ আপত্তি করেনি। কারণ, তখন অনেকই রাত হয়েছিল।

লিখিত অভিযোগে বলা হয়েছে, উগান্ডার ২৮ বছর বয়সী ওই তরুণী জানান, লিফটের প্রস্তাবে সায় দিলে ওই যুবক তার এক বন্ধুকে ফোন করে ডেকে নেয়। তখনো তাদের উদ্দেশ্য বুঝতে পারেননি তিনি। পরে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে বসেই গন্তব্যের দিকে রওনা দেন তিনি। কিছুদূর এগোনোর পর, মোবাইলে লোকেশন ট্র্যাক করে তিনি বুঝতে পারেন, মোটরসাইকেল চলেছে অন্য গন্তব্যে।

এরপর ওই বিদেশিনি মোটরসাইকেল দাঁড় করানোর কথা বললেও শোনেনি চালক। আরও কিছুটা দূরে একটি নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে দুই বন্ধু মিলে তাকে ধর্ষণ করে। এরপর যদিও বিদেশিনির আর্জি মেনে তাকে মেন রোডে ছাড়তে আসে অভিযুক্তরা। সেসময় ওই বিদেশিনি সাহায্যের জন্য চিৎকার করলে, তাকে ফেলেই পালিয়ে যায় অভিযুক্তরা।

এদিকে, রেস্তোরাঁর সামনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১