সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

র‌্যাবের অভিযানে ২২ কোটি টাকার মালামাল জব্দ

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর বংশাল এলাকায় নকল ও নিম্নমানের এবং চোরাচালানকৃত ব্রয়লার, পিভিসি পাইপ ও এনার্জি বাল্ব মজুদ, বাজারজাত করার দায়ে ৮টি ভ্রাম্যমাণ আদালত আভিযান চালিয়েছে।

এসব প্রতিষ্ঠানের ভ্রাম্যমাণ আদাল মোট উত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে।

এছাড়াও ৯ টি গোডাউন সিলগালাসহ প্রায় ২২ কোটি টাকার নকল মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর পর্যন্ত র‌্যাবের ভ্রাম্যামাণ আদালত এই অভিযান চালিয়েছে।

র‌্যাব-১০ লালবাগ সিপিসি-৩ এর কমান্ডার মেজর আনিছুজ্জামান জানান, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম এর নেতৃত্বে রাজধানীর বংশাল ভেজাল বিরোধী অভিযান চালানো হয়।

অভিযানের সময় এলাকায় নকল, নিম্নমানের এবং চোরাচালানকৃত বয়লার, পিভিসি পাইপ ও এনার্জি বাল্ব মজুদ ও বাজারজাত করার দায়ে বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ২৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও অনুমোদনবিহীন মোট ৯টি নকল ও নিম্নমানের ও চোরাচালানকৃত সরঞ্জাম এবং নকল পিভিসি পাইপ ও এনার্জি বাল্ব এর গোডাউন সিলগালা করা হয়েছে।

এছাড়া এসব প্রতিষ্ঠানের প্রায় ২২ কোটি টাকার নকল মামামাল জব্দ করা হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কেনন কর্পোরেশন, ভাই ভাই হার্ডওয়ার, আল আকসা, খুশি ব্রয়লার, আলম ট্রেড, এইচ আর সেনিটারী, এমবি ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ইলেকট্রনিক্স।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930