সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সন্ধ্যায় জানা যাবে আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

আকাশবার্তা ডেস্ক :

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ নিয়ে আগামী ৩ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সেখানেই নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভার মাধ্যমে নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির ৪২ পদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে ৩৯ পদ। এর মধ্যে সম্পাদকমণ্ডলীতে ১০, কোষাধ্যক্ষ ও নির্বাহী কমিটির ২৮টি পদ শূন্য আছে। এর বাইরে উপদেষ্টামণ্ডলীতে ফাঁকা আছে ১০টি পদ।

এই পদগুলোতে কারা আসছেন তা জানা যেতে পারে আজ। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন সভাপতিমণ্ডলীর সভা শেষে এ কমিটি ঘোষণা করা হতে পারে।

আওয়ামী লীগের এবারের কমিটিতে ছিল না তেমন চমক। তবুও আগ্রহের কমতি নেই অবশিষ্ট ৩৯ পদ ঘিরে। কি হয় তা দেখার জন্য অপেক্ষায় সবাই। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২৮ সদস্যপদে বেশ কিছু নতুন নাম আসতে পারে।

একইসঙ্গে ৯ সম্পাদক ও দুই উপ-সম্পাদক পদেও দেখা যেতে পারে নতুন মুখ। এমন ইঙ্গিত দিয়েছেন দলের সাধারণ সম্পাদক।

‍এ বিষয়ে ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে আওয়ামী লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

নতুন কমিটির পদ হারানো মন্ত্রীরা ৩৯ জনের তালিকায় জায়গা পাবেন কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, দলীয় প্রধানের সিদ্ধান্তের ওপর সব কিছু নির্ভর করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930