সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

শিগগির নাসিরের বিয়ে, খোঁজা হচ্ছে পাত্রী!

স্পোর্টস ডেস্ক :

অবশেষে বিয়ে করছেন ক্রিকেটার নাসির হোসেন! সোশ্যাল মিডিয়ায় নাসিরের বন্ধু জানিয়েছেন এই তথ্য। তিনি জানান, এরইমধ্যে নাসিরের জন্য পাত্রী খোঁজাও শুরু হয়েছে। তারা সবাই মিলে পাত্রই দেখছেন।

তবে কেমন পাত্রী পছন্দ নাসিরের? তার বন্ধু জানান, নাসিরের কোন পছন্দ নেই। বাবা-মায়ের পছন্দের পাত্রীকেই বিয়ে করবেন তিনি। পাত্রী পছন্দ হলেই দিনক্ষণ গণমাধ্যমকে নাসির নিজেই জানাবেন।

ধারণা করা হচ্ছে, ২০২০ সালের শুরুতে বিয়ের ডাক দিতে পারেন নাসির। নতুন বছরেই নিজের দ্বিতীয় ইনিংসে অভিষেক হবে ২৮ বছর বয়সী এই টাইগার তারকার।

প্রসঙ্গত, কদিন আগে লিটন দাস, পরে মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমানও সেরে নেন বিয়ের কাজটা। এবার সেই তালিকায় নাম লেখাতে চান নাসির।

উল্লেখ্য, ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটে নাম লেখান নাসির। সে থেকে দেশের হয়ে খেলেছেন ৬৫ ওয়ানডে ম্যাচ। লম্বা এই সময়ে করেছেন ১২৮১ রান। পাশাপাশি দলের প্রয়োজনে নিয়েছেন ২৪ উইকেটও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930