সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

৯৮ প্রধানমন্ত্রী, ৬৮৬ মন্ত্রীর শপথ

আকাশবার্তা ডেস্ক :

খুলনায় শপথ নিয়েছে স্কুল স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে নব-নির্বাচিত ক্ষুদে ৯৮ প্রধানমন্ত্রী ও ৬৮৬ মন্ত্রী। গতকাল রোববার বেলা ১১টায় খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘নব-নির্বাচিত সদস্যদের অভিষেক ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক (অতি. দায়িত্ব) টিএম জাকির হোসেন শপথ পাঠ করান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, বিশেষ অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও জেলা প্রশাসক নাজমুল আহসান। মিজানুর রহমান বলেন, কিশোর বয়স থেকে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রচর্চার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে সরকার এ মহৎ উদ্যোগ নিয়েছে। যা ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করবে। উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, আমি একসঙ্গে এতো প্রধানমন্ত্রী ও মন্ত্রী কখনও দেখিনি। জাতিসংঘ অধিবেশনেও অনেক রাষ্ট্র প্রধানের সম্মেলন ঘটে। কিন্তু এতো প্রধানমন্ত্রী ও মন্ত্রীর সমাবেশ ঘটে না।

এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি বড় মনিষীদের বই পড়ে জীবন গঠন করার পরামর্শ দেন। সভাপতি টিএম জাকির হোসেন বলেন, কোমলমতি শিশু-কিশোদের মধ্যে গণতন্ত্রচর্চার জন্য দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি হবে।
ক্ষুদে শিক্ষার্থীদের এ সুশৃঙ্খল গণতন্ত্রচর্চার একটি ইতিবাচক প্রভাব জাতীয় পর্যায়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।

তিনি জানান, চলতি বছরের ৩০ মার্চ উৎসবমুখর পরিবেশে খুলনা মহানগরীতে ৪টি মাদ্রাসা এবং ৯৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৭’ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ৭৮৪ জন কেবিনেট নির্বাচিত হয়। যার মধ্যে ৯৮ প্রধানমন্ত্রী ও ৬৮৬ মন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সূত্র : আমার সংবাদ/আকাশবার্তা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930