বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পকেট মেরে যুবকের দুই কোটি টাকা আয়!

এক্সক্লুসিভ ডেস্ক :

যে ফ্ল্যাটে তিনি থাকেন সেটির মাসিক ভাড়া ৩৩ হাজার টাকা। ৩৩ বছরের পকেটমার থানেদার সিং কুশভের জীবনযাপনে চমকে যাওয়ার মতো আরও অনেক কিছুই রয়েছে।

স্রেফ পকেটমেরেই সে দুই ছেলে-মেয়েকে পড়ায় আন্তর্জাতিক স্কুলে। যার জন্য তাকে বছরে মাথাপিছু প্রায় দুই লাখ টাকা খরচ করতে হয়।

কিন্তু কথায় রয়েছে, চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা! কুশভেরও তাই শেষ রক্ষা হল না।

শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন ভারতের হায়দরাবাদের এই পকেটমার।

এর আগেও অবশ্য একবার ধরা পড়েছিলেন তিনি। সেবারও সাজা পেয়েছিলেন। কিন্তু কুশভ শোধরাননি। জেল থেকে ছাড়া পেয়েই ফের একই পেশায় নেমে পড়েন।

আগেরবার গ্রেপ্তার হওয়ার পর পুনের ইয়েরওয়াড়া জেলে ছিলেন কুশভ। জেলে তার সঙ্গে ছিলেন মুম্বাই হামলার সঙ্গে যুক্ত পাকিস্তানি জঙ্গি আজমল কাশভ। পকেটমারায় তার প্রায় ১৫ বছরের ক্যারিয়ার।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪০০টি পকেটমারের মামলায় নাম রয়েছে তার। প্রায় দুই কোটি টাকা হাতিয়েছেন তিনি। হায়দরাবাদের চন্দানগরে পরিবারসহ কুশভ যে ফ্ল্যাটে থাকেন সেটির ভাড়া ৩৩ হাজার টাকা।

সেকেন্দরাবাদ স্টেশন থেকে কুশভকে গ্রেফতার করে জিআরপি। তার কাছ থেকে ১৩ লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে।

এছাড়া ২৭ লাখ টাকার গয়নাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দূরপাল্লার ট্রেনেও মূলত অপারেশন চালাতেন তিনি। মাসে অন্তত আটটি পকেটমারের ঘটনা ঘটাতেন কুশভ।

সূত্র : আনন্দবাজার

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১