-
- আন্তর্জাতিক, শিক্ষাঙ্গন
- ১১ বছর বয়সেই এইচএসসি পাস!
- আপডেট : এপ্রিল, ১৭, ২০১৭, ৬:৪৫ পূর্বাহ্ণ
- 751 জন পড়েছেন
আকাশবার্তা ডেস্ক :
নাম তার অগস্থা জয়শওয়াল। বয়স ১১ বছর। এই বয়সেই এইচএসসি পাস করেছে সে। তার বাড়ি হায়দরাবাদের ইউসুফগুড়া এলাকায়। সে সেন্ট মেরিজ় জুনিয়ার স্কুলের ছাত্র।অগস্থার বাবা অশ্বনী কুমার জানান, চলতি বছরের মার্চে সে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছিল। আজ সেই পরীক্ষার ফল প্রকাশ হয়। অগস্থা ৬৩ শতাংশ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
২০১৫ সালে অগস্থা ক্লাস টেনের পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারপর তেলাঙ্গানা বোর্ডের তরফে তাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার অনুমতি দেয়া হয়।
এই বিভাগের আরও সংবাদ