বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

তরুণ নায়কের সঙ্গে প্রেম ৭১ বয়সী হেমা মালিনীর! (ভিডিও)

বিনোদন ডেস্ক :

বয়স ৭০ পেরিয়েছে। কিন্তু তার গ্ল্যামারে আঁচ পড়েনি একটুও! আবার বলিউড-দর্শক দেখবেন তাদের সেই চিরপরিচিত লাস্যময়ী হেমা মালিনীকে।

‘সিমলা মির্চি’ ছবিতে তরুণ নায়ক রাজকুমার রাওয়ের সঙ্গে প্রেম করবেন তিনি। এই ছবিতে দক্ষিণী নায়িকা রাকুলপ্রীত সিংও অভিনয় করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে।

ছবির গল্পে ভুলবশত নায়িকা রাকুলপ্রীত সিংকে লেখা একটি চিঠি তার মা হেমা মালিনীর হাতে গিয়ে পড়বে। এবং তিনি ভেবে বসবেন এ চিঠি তাকেই উদ্দেশ্য করে লেখা। এরপর অত্যন্ত বেকায়দায় পড়বে ঐ তরুণ অর্থ্যাৎ রাজকুমার রাও।

ওদিকে তার সমস্যা হল সে কিছুতেই ভালোবাসার কথা নায়িকাকে মুখ ফুটে বলতে পারে না। এই বিচিত্র পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে, তা জানা যাবে ছবিটি মুক্তি পেলেই।

মুক্তি পাওয়া ট্রেলারে ৭১ বছরের হেমা মালিনীর পাশে রাকুলপ্রীতকেও বেশ ম্রিয়মাণ লাগে। ছবিটি পরিচালনা করেছেন রমেশ সিপ্পি এবং প্রযোজনা করেছে ভায়াকম। ‘সিমলা মির্চি’ নতুন বছরের শুরুতে আগামী তিন জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পাবে।

ভিডিও দেখতে ক্লিক করুন :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১