সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শুধু ভালোবাসা সম্পর্ক টেকাতে যথেষ্ট নয়

এক্সক্লুসিভ ডেস্ক :

নারী-পুরুষের জীবনে প্রেম-ভালোবাসা থাকবেই, যদিও বিষয়টি আপেক্ষিক। তারপরও ভালোবাসার সম্পর্ক নারী-পুরুষকে অনেক বেশি চাঙ্গা করে রাখে। বলা হয়, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার চেয়ে ভালো উপাদান আর নেই। কিন্তু শুধু ভালোবাসা দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায়?

যাঁরা প্রেম-ভালোবাসার মতো মধুর সম্পর্কে নিজেকে জড়িয়েছেন, তাঁদের অনেকের ধারণা, একমাত্র ভালোবাসা পারে সম্পর্ক টিকিয়ে রাখতে। কিন্তু বোল্ডস্কাই বলছে, শুধু ভালোবাসা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যথেষ্টে নয়, দরকার আরো একটি জিনিসের। চলুন জেনে নিই, কী সেই জিনিস।

১. গবেষণায় দেখা গেছে, সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে পারস্পরিক সম্মানটাই আসল। তবে অনেকে সম্মানের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারেন না।

২. আকর্ষণ দুজনকে একত্র করতে পারে। সম্পর্কের রসায়ন একজন অন্যজনের সঙ্গ উপভোগ করতে সাহায্য করে। জীবনের উত্থান-পতনে ভালোবাসা সম্পর্ক টেকাতে সাহায্য করে, কিন্তু এটি সব নয়। সম্পর্ক জীবনভর টিকিয়ে রাখতে শ্রদ্ধাবোধ প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধাবোধ পারে একটি সুন্দর সম্পর্ক সফল পরিণতির দিকে এগিয়ে নিতে।

৩. অনেকে প্রশ্ন করেন, শ্রদ্ধাবোধ কী? কেন সঙ্গীকে শ্রদ্ধা দেখাতে হবে? আসলে শ্রদ্ধাবোধ হলো সুন্দর এক অনুভূতি, যা প্রতিমুহূর্তে দুজনকে অদ্ভুত ভালোলাগা উপহার দেয়।

৪. সঙ্গীর প্রতি যদি আপনার শ্রদ্ধাবোধ থাকে, তাহলে কখনো তাঁকে আপনার খেলনা মনে হবে না। আপনার কাছে তিনি গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে থাকবে।

৫. সঙ্গীর প্রতি শ্রদ্ধাবোধ আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি তাঁকে নিয়ন্ত্রণ করছেন না। যখন আপনি আপনার সঙ্গীকে অযাচিতভাবে নিয়ন্ত্রণ করতে চাইবেন, তখন হয়তো এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকে যায়।

৬. সম্পর্কের প্রতি আপনাকে সচেতন করে জাগিয়ে তুলবে শ্রদ্ধাবোধ। আপনি কী করছেন, সেটিও বুঝতে পারবেন।

৭. জীবনে ভালোবাসার একটি নিজস্ব ভূমিকা আছে। এটি আপনাকে সুখ, আনন্দিত আর উদ্বেলিত করে থাকে। কিন্তু সেখান থেকে শ্রদ্বাবোধ আপনার সম্পর্ক বহুদূর নিয়ে যাবে।

৮. আপনি যাঁকে ভালোবাসেন, তাঁর প্রতি যদি আপনার সম্মান থাকে, তাহলে আপনি তাঁর সঙ্গে রেগে কথা বলতে পারবেন না। রাগ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930