শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি হেলাল, সম্পাদক মালেক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বিজয়ী হয়েছেন হোসাইন আহমদ হেলাল (দৈনিক নতুন চাঁদ) ও সাধারণ সম্পাদক পদে মো. আবদুল মালেক (দৈনিক ইত্তেফাক) বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে জান্নাতুল ফেরদৌস নয়ন (ইটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম স্বপন (চ্যানেল ২৪/যায়যায়দিন), কোষাধ্যক্ষ পদে ফিরোজ উদ্দিন হাওলাদার (দৈনিক আজকের প্রত্যাশা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আক্তার রাঙ্গা (সাপ্তাহিক রামগঞ্জ দর্পন), ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে আতোয়ার রহমান মনির (দৈনিক সমকাল/একাত্তর টিভি), প্রচার সম্পাদক পদে জহিরুল ইসলাম শিবলু (দৈনিক আমাদের অর্থনীতি), নির্বাহী সদস্য পদে নাজিম উদ্দিন রানা (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ) ও রবিউল ইসলাম খান (ডেইলি অবজারভার) বিজয়ী হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল পৌনে ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আবুল বাশার নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

প্রেসক্লাবের ৭৭ জন সদস্যের মধ্যে নির্বাচনে বিভিন্ন পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ইসমাইল হোসেন জবু (দৈনিক খবর)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০