সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পদত্যাগ করলেন আতিকুল ইসলাম

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ থেকে পদত্যাগ করলেন আতিকুল ইসলাম।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল চারটার দিকে পদত্যাগপত্রে স্বাক্ষর করে ডিএনসিসি সচিবের মাধ্যমে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

পদত্যাগের আগে ডিএনসিসির কর্মকর্তা ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, একটু আগে পদত্যাগপত্রে স্বাক্ষর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আইন অনুয়ায়ী মেয়র পদে থেকে কেউ নির্বাচন করতে পারবে না।

আসন্ন ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে রোববার (২৯ ডিসেম্বর) তাকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আইন অনুযায়ী, পদে থেকে কোনও মেয়র নির্বাচন করতে পারবেন না। এ কারণে তাকে পদত্যাগ করতে হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930