সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ইংরেজী নতুন বছরের প্রথমদিনে একযোগে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রথমে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন, সদর-৩ আসনের সংসদ সদস্য সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একে এম শাহজাহান কামাল। এরপর তিনি চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনে বই বিতরণ করেন। এ সময় নতুন বই হাতে নিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে শিশু শিক্ষার্থীরা।

বালিকা বিদ্যানিকেতনে বই বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বই বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930