রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, তারেকসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

এবি সিদ্দিকী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন বিচারক।

মামলার অপর আসামিরা হলেন− ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, মো. সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ ও মো. মজিবুর রহমান শেকু।

এজাহার থেকে জানা যায়, ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বাসার ঠিকানা সংগ্রহ করার জন্য মিরপুর ১ নম্বরের মুক্তিপ্লাজার অফিসে যান। সেখানে বাদী না থাকায় তার অফিস স্টাফদের কাছে তার বাসার ঠিকানা চান। পরে বলে যান, খালেদা জিয়াসহ ব্নিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে, আগামী এক সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহার করে নিতে হবে; নাহলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়া হবে।

এজাহারে আরো বলা হয়, তারেক রহমান লন্ডনে বসে এদের নির্দেশ দিয়েছেন বাদী ও শেখ হাসিনাকে হত্যা করার জন্য। তাই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রার্থনা করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০