সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

দক্ষিণে বাড়বে বৃষ্টি উত্তরে শীত, নতুন বার্তা আবহাওয়ার

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে বৃষ্টির দেখা মিলেছে। এখনো কয়েকটি অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। ঠিক এমন সময় বৃষ্টি ও শীত নিয়ে ভয়ঙ্কর বার্তা দিল আবহাওয়া অফিস।

নতুন বার্তায় তারা জানিয়েছে, দেশের দক্ষিণে বাড়বে বৃষ্টি আর উত্তরে ক্রমান্বয়ে বাড়বে শীত। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার থেকে উত্তর কাঁপাবে তীব্র শীত। আর দক্ষিণাঞ্চলে কাল-পরশু অব্যাহত থাকতে পারে বৃষ্টি।

সেসঙ্গে শনিবার থেকে ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, শনিবার ঢাকা ও এর পাশাপাশের এলাকা এবং উত্তরাঞ্চল থেকে মেঘ সরে যাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেশের দক্ষিণাঞ্চলের মধ্যে বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, খুলনা, সাতক্ষিরাসহ আশপাশের জেলাগুলোতে বৃষ্টিপাত চলতে থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে গেলে এ মাসে শীতের তীব্রতা বাড়বে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ জানিয়েছেন, বৃষ্টির পর থেকে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসবে। আকাশ মেঘলা থাকায় এখন তাপমাত্রা বেশিই আছে। তবে মেঘলাভাব কেটে গেলে তাপমাত্রা কমে যাবে। এর ফলে গত ডিসেম্বরের চেয়ে এ মাসে শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া পূর্বাভাস মতে, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাটসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এ সময় অঞ্চলভেদে তাপমাত্রা এক থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০