সর্বশেষ:

রাহুল গান্ধী সমকামী, বিস্ফোরক মন্তব্য চক্রপাণির!

আন্তর্জাতিক ডেস্ক :

কংগ্রেসের সদ্য বিদায়ী সভাপতি রাহুল গান্ধীকে ‘সমকামী’ দাবি করলেন হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি কংগ্রেসের সদ্য সাবেক সভাপতি ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধীকে সমকামী হিসেবে অভিহিত করেছেন।

স্বামী চক্রপাণি বলেন, ‘আমরা তো শুনেছি, তিনি সমকামী।’

চক্রপাণির এ মন্তব্যের পর গোটা ভারতে বিতর্ক ছড়িয়ে পড়েছে। এটাকে হিন্দু মহাসভা তথা বিজেপির পক্ষ থেকে পাল্টা আঘাত বলেও মনে করছেন অনেকে।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের ভোপালে সেবা দলের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে ‘হাউ ব্রেভ ওয়াজ বীর সাভারকর’ নামে একটি বুকলেট বিতরণ করে সেবা দল। এই বুকলেটে দাবি করা হয় নাথুরাম গডসে সমকামী ছিলেন এবং তার এ সমকামী সঙ্গী ছিলেন সাভারকর। সেবা দল ডমিনিক লাপিয়ের এবং ল্যারি কলিন্সের বিখ্যাত বই ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ থেকে এ তথ্য নিয়েছে বলে দাবি করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930