সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বিপিএলের চূড়ান্ত পয়েন্ট, সব শেষ সিলেটের!

স্পোর্টস ডেস্ক :

ব্যাটে-বলের লড়াইয়ে জমে উঠেছে বঙ্গবন্ধু বিপিএল। প্লে-অফে ওঠার দৌড়ে পয়েন্ট টেবিল দখলের লড়াইয়ে নেমেছে দলগুলো।

সিলেট পর্বে দ্বিতীয় দিনশেষে টেবিলের শীর্ষে আছে মাশরাফির ঢাকা প্লাটুন। ৯ ম্যাচ শেষে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচ শেষে সমান জয় নিয়ে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্টও সমান ১২! এ তিনটি দলকে টেবিলের আগে-পরে রাখতে হচ্ছে রানরেট দেখে।

অপরদিকে এক ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সও তিন শীর্ষ দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দৌড়ে আছে কুমিল্লা ওয়ারিয়র্সও। ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮। নানা সমীকরণে সম্ভাবনা এখনো টিকে আছে রংপুর রেঞ্জার্সের। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্টও ৮।

তবে সব শেষ সিলেট থান্ডারের। আসরে এখন পর্যন্ত একটি মাত্র জয়ের দেখা পেয়েছে হার্শেল গিবসের শিষ্যরা। ফলে সবার আগে আসর থেকে ছিটকে পড়েছে তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930