সর্বশেষ:

অভিনেত্রী কাজলের মৃত্যুতে ভেঙে পড়েছিল মেয়ে

বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কাজল-অজয় দেবগন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান নিশা ও নাইশা। সম্প্রতি ছোট মেয়ে নাইশাকে ঘিরে ঘটেছে অন্যরকম এক ঘটনা।

কারিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়ে সেই গল্প শোনালেন কাজল।

একবার সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে নাকি কাঁদতে শুরু করেছিলো নাইশা। সিনেমা হলে তার কান্না থামানো যাচ্ছিলো না। সিনেমায় মা কাজলের একটি দৃশ্য দেখে ভীষণ রকম ভেঙে পড়েছিলো সে।

সিদ্ধার্থ মালহোত্রা নির্মাণ করেছিলেন ‘উই আর ফ্যামিলি’ সিনেমাটি। কাজল এতে মায়া চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় আরও ছিলেন অর্জুন রামপাল, কারিনা কাপুর প্রমুখ৷

কাজল বলেন, নাইশাকে নিয়ে আমার অভিনীত ‘উই আর ফ্যামিলি’ সিনেমাটি দেখতে গিয়েছিলাম। সিনেমা দেখতে গিয়ে আচমকাই কাদতে শুরু করে দেয় নাইশা। ওই সিনেমায় দেখানো হয়, ৩ সন্তানকে রেখে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাই আমি। পর্দায় মায়ের মৃত্যু দেখে সহ্য করতে পারেনি আমার মেয়ে। ফলে সিনেমার মাঝেই কাঁদতে শুরু করে নাইশা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930