সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নোবেলের বউ হচ্ছেন পূর্ণিমা!

বিনোদন ডেস্ক :

বাংলাদেশি নায়িকা পূর্ণিমা। বর্তমানে মা ও মেয়েকে নিয়ে ওমরাহ পালনে মক্কায় অবস্থান করছেন তিনি। এরই মধ্যে তিনজনই মিলে ওমরাহও পালন করেছেন তারা।

এদিকে বৃহস্পতিবার রাতে পূর্ণিমা দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে নিজের ফেসবুক মেসেঞ্জারে এমন তথ্য দিয়েছেন তিনি। জানিয়েছেন, বৃহস্পতিবার দেশে ফিরে আসছি।

এর আগে, নিজের ফেসুবক ওয়ালে মক্বা শরীফের ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। ছবির ক্যাপশনে লিখেছেন– ‘আল্লাহু আকবার’।

একসময় গুঞ্জন উঠেছিল পূর্ণিমা আর অভিনয় করবেন না। মেসেঞ্জারে নায়িকার কাছে জানতে চাওয়া হয়, দেশে ফিরে আর অভিনয় করবেন কিনা? পূর্ণিমা বলেন, দেশে ফিরেই ‘মেঘ বলেছে যাব’ শিরোনামের একটি নাটকের কাজ শুরু করবো আমি। এই নাটকে প্রথমবার নোবেলের নায়িকা হবো।

জানা গেছে, ‘মেঘ বলেছে যাব’ নাটকটি রচনা করছেন মেহরাব জাহিদ। এটি পরিচালনা করছেন শেখ সেলিম। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলতি মাসের শেষ প্রান্তে নাটকের শুটিং হবে।

পরিচালক জানিয়েছেন, নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে পূর্ণিমা-নোবেলকে।

আগামী ঈদের জন্য নাটকটি নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছেন শেখ সেলিম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930