সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাথে নবাগত ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাথে চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত আটটায় স্থানীয় গণমিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী ওবায়দুল হক পাটোয়ারী। সভার শুরুতে নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করেন, বাজার কমিটির নেতৃবৃন্দ।

চন্দ্রগঞ্জ বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক গৌতম মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল, বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ।

এসময় উপস্থিত ছিলেন-চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, বাজার কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মো. বাবুল হোসেনসহ বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

নবাগত ওসি মো. জসীম উদ্দীন তাঁর বক্তৃতায় বলেন, খুব শীঘ্রই বাজারের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে। এ সময় তিনি বলেন- মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভিটিজিং, চুরি-ডাকাতির সাথে যেই জড়িত থাকুক কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930