বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘আপনার নাম্বারটা দিন, কথা আছে…’

বিনোদন ডেস্ক :

আলোচিত মডেল হুমায়রা সুবাহ। গত বছর ধরে মিডিয়ায় বেশ আলোচিত তিনি। বিশেষ করে ক্রিকেটার নাসিরের গার্লফ্রেন্ড দাবি করে দারুণ আলোচনায় এসেছিলেন এই নারী। এরপর কয়েকটি ছবিতে নাম লেখিয়ে হয়েছেন নায়িকা।

সম্প্রতি সুবাহ একটি স্ট্যাটাস দিয়েছেন। যা দেখে অবাক হয়েছেন ভক্তরা। স্ট্যাটাসে সুবাহ লিখেছেন, ‘একটা অনুরোধ করি সবাইকে, আমাকে কিছু বলার থাকলে সরাসরি আপনার মতামত বলে ফেলুন। হাই, হ্যালো, আপনার সঙ্গে কথা আছে, আপনার নাম্বারটা দিন এইসব বলা থেকে বিরত থাকুন। এইসব বললে কোন রিপ্লাই পাবেন না। যা বলার সরাসরি বলুন, খারাপ হোক ভালো হোক একটা রিপ্লাই পাবেন।’

প্রসঙ্গত, সুবাহ-নাসিরের সম্পর্ক ছিন্ন হয়েছে বহুদিন। যদিও তার বিষয়ে খুব একটা কথা বলেননি ক্রিকেটার নাসির হোসেন। তবে সুবাহ বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সরব ছিলেন।

বর্তমানে দুটি চলচ্চিত্রে কাজ করছেন সুবাহ। নবাগত এই অভিনেত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য।

সুবাহ বলেন, এরই মধ্যে দু’টি ছবির কাজ একসঙ্গে করছি। ছবি দু’টি হচ্ছে দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কত ভালোবাসি’ ও মোহাম্মদ আসলামের ‘সমাধান’।

আর নাসির আছেন জাতীয় দলের বাইরে। তবে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত পারফর্ম করছেন নাসির। আবারও জাতীয় দলে ফেরার রাস্তাও খুঁজছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১