সর্বশেষ:

বিচারের দাবিতে আজও উত্তাল ঢাবি ক্যাম্পাস

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর কুর্মিটোলায় ঢাবির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে সোমবারের (০৬ জানুয়ারি) মতো আজও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠন ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

শিক্ষার্থীরা বলেন, ধর্ষকের বিচারের না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

তারা আরো বলেন, গেলো রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এটা দেশের সামগ্রিক চিত্র। আওয়ামী লীগ সরকারের আমলে ধর্ষণের শিকার কোনো নারী বিচার পায়নি।

এর আগে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার বেলা ১১টায় মধুর ক্যান্টিন থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের যান ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় তারা ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি’ এবং খালেদা জিয়ার মুক্তি নিয়েও বিভিন্ন স্লোগান দেন।

পরে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতা উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন।

এর আগে সোমবার দিনভর বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের পাশের শাহবাগ এবং ধর্ষণস্থল কুর্মিটোলায় সড়ক অবরোধেও নামে।

ধর্ষণকারীর শাস্তি দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদী কর্মসূচিতে সমর্থন আসে শিক্ষকদেরও কাছ থেকেও।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আশ্বাস দিয়েছেন, নির্যাতিত শিক্ষার্থীর ন্যায়বিচার পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবেন।

ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় ওই তরুণীর বাবা একটি মামলা করেছেন। ধর্ষককে চিহ্নিত করা না গেলেও ধর্ষণস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি।

ধর্ষণকারী একজন ছিলেন বলে ওই তরুণীকে উদ্ধৃত করে তার স্বজনরা পুলিশকে জানিয়েছেন। পুলিশ শিগগিরই অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তারের আশা করছে।

প্রসঙ্গত, গেলো রোববার সন্ধ্যার পর কুর্মিটোলা বাস স্টপেজের কাছে বিমানবন্দর সড়কের পাশের ফুটপাত থেকে তুলে পাশের ঝোপে নিয়ে ধর্ষণ করা হয় ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে।

বিশ্ববিদ্যালয়ে বাস ক্ষণিকায় ক্যাম্পাস থেকে উঠে এক বান্ধবীর বাড়ি যেতে কুর্মিটোলায় নেমেছিলেন ওই তরুণী।

ধর্ষণের শিকার হওয়ার পর মধ্যরাতে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930