মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আজ রাতে নাচবেন বুবলী, দেখবেন শাকিব!

বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা বুবলী। জানা গেছে, আজ রাতে তিনি এফডিসির ঝর্ণা স্পটের সামনে নাচবেন। মূলত ‘বীর’ ছবির একটি আইটেম গানের জন্যই তার এই নাচ। এসময় দর্শকসারীতে বসে থাকবেন শাকিব।

এ প্রসঙ্গে ছবির সহ-প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, আজ রাতে আমরা ‘বীর’ ছবির একটি আইটেম গান রেকর্ড করবো। এতে নাচবেন বুবলী। তিনি আরও বলেন, আমাদের এই গানটি বেশ ব্যয়বহুল। এর কোরিওগ্রাফিতে আছেন হাবিব রহমান। গানটির জন্য বিশাল সেট বানানো হয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।

এদিকে, গানটির পটভূমি প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, গানটির রেকর্ডিং হয়েছে মুম্বাইয়ে। এর দৃশ্যে দেখা যাবে, মেয়র নির্বাচনে জয়লাভ করেছেন মিশা সওদাগর। তার বাসায় একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে নাচবেন বুবলী। সঙ্গে থাকবেন শাকিব খানও।

কাজী হায়াতের ৫০তম ছবি ‘বীর’। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন বুবলী। ২০১৮ সালের ১৫ জুলাই এফডিসির কড়ইতলায় এর মহরত অনুষ্ঠিত হয়। আর ডিসেম্বরে একটি গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে শুরু হয় ছবির কাজ।

এরপর পরিচালক কাজী হায়াৎ অসুস্থ হয়ে পড়লে বন্ধ হয়ে যায় ছবির শুটিং। অবশেষে গত বছরের শেষে আবারও শুরু হয় ‘বীর’র শুটিং। ছবিতে শাকিব-বুবলীর পাশাপাশি আরও অভিনয় করছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলাসহ আরও অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০