সর্বশেষ:

সিটি ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মিলন

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় পার্টি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রার্থীতা প্রত্যাহার করছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ১টায় প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে আমার সংবাদকে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, নির্বাচন নির্বাচন করার পরিবেশ নেই। আমি নির্বাচন করবো না। আমি দুপুর একটার দিকে আমার প্রার্থিতা প্রত্যাহার করব।

মিলন বলেন, আমাদের পার্টির সিদ্ধান্ত হয়েছে আমরা আমাদের মহাজোটের প্রার্থী ফজলে নূর তাপসকে সমর্থন করব।তাই পার্টির সিদ্ধান্তে আমি সরে দাঁড়িয়েছি। কিছুক্ষণ পর দুপুর একটায় আমি গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে রিটার্নিং কর্মকর্তার কাছে যাবো। আমার প্রত্যাহারের বিষয়টি জানিয়ে ব্রিফিং করব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930